আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সাংবাদিক মো. মোশাররফ হোসাইন রাজু। আলজেরিয়ার জাতীয় দিবসের আগে হোটেল লে মেরিডিয়েন-এর বলরুমে ব্যবসায়ী ও সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দ্য মুসলিম টাইমস পত্রিকার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এবং দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মো. মোশাররফ হোসাইন রাজু। এ সময় তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সাংবাদিকতা এবং বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সাংবাদিকদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ধরনের আয়োজন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
লক্ষ্মীপুর জেলার কমলনগরের কৃতী সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসিরে কুরআন, হাজারো আলেমের ওস্তাজ এবং ঐতিহ্যবাহী হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার...
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ ও...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল...
এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১১৪৭ জন, মোট মৃত্যু ২৮৮
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন। সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ...
ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংকল্প পুনর্ব্যক্ত করল সরকার
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ...
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬...
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে
রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি তা প্রকাশ্যে...
ভারত-পাকিস্তান উত্তেজনা, রাজস্থান সীমান্তে ‘ত্রিশুল’ নামে ভারতের সামরিক মহড়া