ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন হাজেরা বেগম, শাহজাহান, রমজান, জাহানারা ও কুলসুমা। এ ছাড়া অজ্ঞাত এক শিশুও নিহত হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অনেকে দ্রুত ভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন নিচে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা চলে যাওয়ায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লিফটের কন্ট্রোল রুমের বৈদ্যুতিক মেশিনে ওভারহিট বা শর্ট সার্কিট থেকে...
মাত্র ২০ টাকার লটারির টিকিট। আর সেই টিকিটেই ৩০ লাখ টাকা জয়ের দাবি করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ মিয়া। তবে...
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর সারাদেশে যখন চরম প্রশাসনিক...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গেছে, ফেনী-১, বগুড়া-৭ ও...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল...
এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১১৪৭ জন, মোট মৃত্যু ২৮৮
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন। সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ...
ফেব্রুয়ারিতেই নির্বাচন, সংকল্প পুনর্ব্যক্ত করল সরকার
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ...
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬...
আমাদের যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে
রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি তা প্রকাশ্যে...
ভারত-পাকিস্তান উত্তেজনা, রাজস্থান সীমান্তে ‘ত্রিশুল’ নামে ভারতের সামরিক মহড়া