শিরোনাম

এইচএসসিতে অকৃতকার্যদের ৪ সপ্তাহের মধ্যে পরীক্ষা নিবো: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান একটি বছর যেন নষ্ট না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, এবার এক বিষয়ে ফেল করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। ভর্তি কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। তবে প্রস্তুতির জন্য এক মাসের বেশি সময় দেওয়া সম্ভব হবে না। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। আইসিটিতে ফেল করেছেন ১৩ হাজার ৮৪৯ জন। ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা কাটাতে শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবারের ফলাফলে পাসের...

চুয়েটের অনলাইন সিন্ডিকেট সভায় সদস্যদের অনুপস্থিতি

চুয়েটের অনলাইন সিন্ডিকেট সভায় সদস্যদের অনুপস্থিতি

গোবিপ্রবিতে মধ্যরাতে ককটেল হামলা

গোবিপ্রবিতে মধ্যরাতে ককটেল হামলা

অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০টায় কুবিতে

অপ্রতিমের প্রথম জানাজা রোববার সকাল ১০টায় কুবিতে

লিখিতের সমান ভাইভা, দুর্নীতির শঙ্কা চাকরিপ্রার্থীদের

লিখিতের সমান ভাইভা, দুর্নীতির শঙ্কা চাকরিপ্রার্থীদের