শিরোনাম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৯৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১১৬ জন, সিলেটে ১০৮ জন, খুলনায় ৯৬ জন, ময়মনসিংহে ৮৩ জন, রাজশাহীতে ৪১ জন এবং রংপুরে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ২২৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন। এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৫৪১ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু এবং হাসপাতালে রোগী ভর্তির এই পরিসংখ্যান দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিষয়:

হাম
এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL