শিরোনাম

জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত

বাংলাদেশ যুগান্তর ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত ছবি: সংগৃহীত
জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে কপ-৩১ সম্মেলন সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাপান সফর বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার নিয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আসন্ন জলবায়ু সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সহায়তা মূলত অনুদান হিসেবে দেওয়া প্রয়োজন, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরও না বাড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, বৈশ্বিক আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশকে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে এগোতে হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় যৌথভাবে আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

এলাকার খবর

সম্পর্কিত

// Facebook Graph API URL